
কুলাউড়া প্রতিনিধি | সোমবার, ১৭ আগস্ট ২০২০ | প্রিন্ট | ৬৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা উপক্ষো করে মৌলভীবাজারে কুলাউড়ায় গণপরিবহণে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবহণ সংশ্লিষ্ট ১১ ব্যক্তিকে জরিমানা করে তা আদায় করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১১ টি মামলা করা হয় এবং ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করে।
