বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচ বন্ধুদের শীতবস্ত্র বিতরণ

  |   শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচ বন্ধুদের শীতবস্ত্র বিতরণ

‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণের এই উদ্বোধনীতে প্রথমেই পৌরসভার কয়েকটি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে পৌরসভা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের কাছে তালিকা অনুযায়ী শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

বন্ধু নুরুল ইসলাম খান বাবলার বাড়িতে সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বন্ধু ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, নাসির জামান খান জাকি, কাওসার আহমেদ নিপার, মো. ছাদিকুর রহমান, শাহরিয়ার আফজল মাসুম, সঞ্জয় দেবনাথ, শাহীন আহমেদ, সামছুর রহমান সমছু, তাফহীম আহমদ শিমুল, সামছু খান, সুধাংশু বৈদ্য, আশিকুল হক চৌধুরী, আজিজুর রহমান কাজল, খন্দকার মোন্তাকিম প্রমুখ।

এসএসসি ‘৯৪ ব্যাচের আহবায়ক সঞ্জয় দেবনাথ কুলাউড়া ও কুলাউড়ার বাইরে অবস্থানরত বন্ধুদের আন্তরিক সহযোগিতায় এইরকম একটি মানবিক উদ্যোগ বাস্তবায়নের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলায় এবার শীতার্ত মানুষের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করছে। এরকম বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে অনেকদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস