মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  |   রবিবার, ১১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৬১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজের সম্পাদক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) এর  সার্বিক তত্তাবধানে ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ দিতে ‘স্বপ্নের তরী সামাজিক সংগঠনের’ ব্যানারে’ এসএসসি পরিক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া সদর ইউনিয়নস্থ শাহ্ সুন্দর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের তরী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ গাফফার তোহা ও তরুণ সংগঠক মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নাদিম মামুদ রাজু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জেবুল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সজীব চৌধুরী, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, সাবেক কুলাউড়া পৌর ছাত্রলীগ নেতা সংগঠক সুমন আর্চায্য, প্রযুক্তিলীগ নেতা তারেক মাসুদ, ছাত্র পরিষদ নেতা শাহরিয়ার রাজিব, তালামীয নেতা সংবাদকর্মী আকাশ আহমদ, সংগঠক রুবেল হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা একটি স্বপ্নের সিঁড়ি মাত্র। যারা মেধার স্বাক্ষর রেখেছে তাদের আরো বেশি স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা মানুষগুলো কখনো হারে না। আমাদের শিশুরা স্বপ্নের সিঁড়ি বেয়ে নিজের ভবিষ্যত যেমন গড়ে তুলবে, ঠিক দেশ ও জাতির জন্য অবদান রাখতে সক্ষম হবে। কুলাউড়া সদর  ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধণার আয়োজন করা হয়েছে।

এছাড়াও সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, হাসান আহমেদ, মাজহারুল ইসলাম মাহিন, সায়েদ আহমদ, রুহেল আহমদ, সৈয়দ নাইম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস