শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

কুলাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ব্রীজ থেকে ফেলে দিল বখাটেরা

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ব্রীজ থেকে ফেলে দিল বখাটেরা

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলের মেয়েদের ইভটিজিং করার প্রতিবাদকালে আকমল হোসেন রুমেল নামক এক ব্যক্তিকে ব্রীজ থেকে ধাক্কা দিয়ে নিচে ফিলে দেয় দুই বখাটে। তারা হল, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা রমজান মিয়া ছিলে বেলাল হোসেন রানা (২২) ও একই ইউনিয়নের একিদত্তপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন রনি (২০)। বেলাল হোসেন উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজ ও জয়নাল আবেদীন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মীরের গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে আকমল হোসেন রুমেল (৪৫) প্রতিদিনের মতো স্থানীয় একিদত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁর দ্বিতীয় শ্রেণী পড়–য়া মেয়ে সাবিয়া হোসেন (৭) কে স্কুল থেকে আনতে যান। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় আকমল হোসেন ও তাঁর চাচাতো ভাই আনকার হোসেন তাদের মেয়েদের স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পথে স্থানীয় মীরেরগ্রাম ও মুকুন্দপুর এলাকার মধ্যবর্তী স্থানে বাড়–য়া ছড়া ব্রীজের উপর দেখতে পান বখাটে বেলাল হোসেন রানা ও জয়নাল আবেদীন রনি ব্রীজের উপরে দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং করছিলো। এসময় আকমল হোসেন ও আনকার হোসেন ইভটিজিংয়ের প্রতিবাদ করলে বখাটে রানা ও রনি তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় বখাটেরা। এসময় বখাটেরা আকমল হোসেনের সাথে ধস্তাধস্তি করে প্রাণে হত্যার উদ্দেশ্যে ব্রীজের উপর থেকে ধাক্কা দিয়ে প্রায় ২৫ফুট নিচে ফেলে দেয়। এতে আকমল হোসেন গুরুতর আহত হলে তার কোমরের হাড় ভেঙ্গে যায় এবং বাম হাতের কব্জিতে জখম হয়। আকমলের চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে তাঁর ভাতিজা কুলাউড়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রাহাত হোসেন রাজের ওপরও হামলা চালায় তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আকমল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির মিয়া জানান, রনি স্কুলের অনিয়মিত ছাত্র। ঘটনার দিন সে স্কুলে আসেনি। স্কুলের পার্শ্বে একটি দোকানে সে বসেছিল। স্কুলের এ্যাসেম্বলীর সময় তাকে বাইরে বসতে দেখে জিজ্ঞাসা করলে সে জানায় বই-খাতা নিয়ে আসিনি। এরপর আমি বিদ্যালয়ে চলে আসি। পরে খবর পাই সে ব্রীজের উপর রুমেল নামক ব্যক্তির উপর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এর আগেও সে বিদ্যালয়ের প্রায়শই ছাত্রীদের সাথে খারাপ আচরণ করতো।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, আহত আকমল হোসেনের কোমরে আঘাতজনিত কারণে দুই পা কিছুটা অসার (অবশ) মনে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় আকমল হোসেনের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস