রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়ায় ইভটিজারের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ইভটিজারের হামলার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচা-ভাতিজার উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মিনারমহল গ্রামে শাহজালাল উচ্চ বিদ্যালয় ও একিদত্তপুর সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন সড়কে মিনারমহল ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিরজান আলী ও সংগঠক জুবের হাসান জেবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুরমান আহমদ, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ তাহির আলী, সাবেক সদস্য মাহমুদুল ইসলাম দানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সমাজসেবক রেজাউল করিম, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, ছাত্রলীগ নেতা রিপন বখশ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায় কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল। লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার উপদেষ্টা শরীফ আহমদ, ব্যবসায়ী আব্দুল মুনিম চৌধুরী, কয়েছ আহমদ, রিমন আহমদ, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন সুমন, কুলাউড়া মুক্ত স্কাউটের সভাপতি মোর্শেদ আলম ও  সম্পাদক মো. সামসুদ্দিন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “বেলাল হোসেন রানা ও জয়নাল আবেদিন রনি প্রতিদিনই শাহজালাল উচ্চ বিদ্যালয় ও একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছে। এতে বিদ্যালয়ের ছাত্রী ও তাদের অভিভাবকরা চরম আতংকে থাকেন। এর প্রতিবাদ করায় রানা ও রনি আকমল হোসেন রুমেলকে ব্রিজ থেকে মারধর করে ফেলে দেয়। এ সময় তার ভাতিজা রাহাত হোসেন রাজ এগিয়ে এলে তাকেও মারধর করে। পরে পুলিশ একজনকে আটক করলেও আরেক জনকে আটক করতে পারেনি। অবিলম্বে ওই বখাটেকে আটক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ এবং লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস