মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ চালুর দাবীতে মানববন্ধন

  |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ চালুর দাবীতে মানববন্ধন

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মইনুল ইসলাম শামীম।

এ সময় বক্তব্য রাখেন এম হাজির আলী, শফিক মিয়া আফিয়ান, মুক্তার আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবিকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত চালু করতে হবে। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাইরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালু, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলো আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপনের জোর দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস