Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2019/09/5655262.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোসাইটির চতুর্থ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৭২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও এইচএসসি জিপি এ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিন বদলের হাওয়ায়, সাংবাদিকতা এখন অনলাইনে এই স্লোগানে প্রতিষ্ঠিত সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে ও সহ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সোসাইটির সাধারণ ইউসুফ আহমদ ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিল মিডল্যান্ডসের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মাসুদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আলহাজ¦ মাহবুবুল আলম শামিম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, অনলাইন গনমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাপ্তাহিক পাতা কুড়ির দেশ পত্রিকার প্রতিনিধি এইচ ডি রুবেল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, অনলাইন পোর্টাল প্রিয় বাংলা’র সম্পাদক নাজমুল বারী সুহেল, প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের, সোসাইটির সহ-সভাপতি সুমন আহমদ, জাতীয় পার্টির নেতা মবশির আলী, শাকিল সিদ্দিকী খালেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিদার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নজরুল হক, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সিলেট ভিউ২৪ এর নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ, তরুন সংগঠক আতিকুল ইসলাম, সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মুকিত আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুর রহমান শাহান, সদস্য এস এ কাওছার, নাঈম আলী প্রমুখ।

উল্লেখ্য কুলাউড়া উপজেলার এইচএসসিতে জিপি-এ ৫ প্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস