সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

কুলাউড়ায় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক নতুন সংবাদ’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক নতুন সংবাদ’র যাত্রা শুরু

কুলাউড়ায় অনলাইন পোর্টাল দৈনিক নতুন সংবাদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। ৩০ অক্টোবর বুধবার বিকেলে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর কাজীবাড়িতে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন হয়।
যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা ও দৈনিক নতুন সংবাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক উদ্দিন আহমদ সুন্দরের সভাপতিত্বে এবং পোর্টালের সম্পাদক ও প্রকাশক একেএম তাহিরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাসুল (সাঃ) এর ৪২ তম বংশধর আওলাদে রাসুল কেরামত আলী জৈনপুরীর ৪র্থ বংশধর আলহাজ্ব সাইয়্যেদ মাহবুবুর রহমান পীর সাহেব জৈনপুরী।

তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানের প্রশংসা করে বলেন, দেশকে রক্ষা করতে হলে সবাইকে শুদ্ধি অভিযানে অংশ নিতে হবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের পাশাপাশি দ্বীনের খেদমত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ও মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সিআইডি) মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, নতুন সংবাদের ভাইস চেয়ারম্যান কাজী একেএম বদরুল হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস