বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার!

  |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার!

কুলাউড়া অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) পৌর শহরের দক্ষিণবাজারস্থ বাসট্যান্ড এলাকার পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত লাশের দূর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো। ৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস