
| শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ২১১ বার পঠিত | পড়ুন মিনিটে

কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ১৪বছর পূর্তিতে সাফল্য কামনা করে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংলাপ কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সাংবাদিক ও কলাকূশলীদের নিয়ে কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়কারী মইনুল ইসলাম সোহাগ, আব্দুল মোক্তাদির, চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান, ইউসুফ আহমদ ইমন, কম্পিউটার অপারেটর হাফিজ আব্দুস ছালাম, কর্মাশিয়াল ম্যানেজার সাংবাদিক সুমন আহমদ, রিপোর্টার মোফাজ্জল হোসেন লিটন, স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান সুজন, রিপোর্টার আকাশ আহমদ, অফিস সহকারী ফয়ছল আহমদ প্রমুখ।
কেক কাটা শেষে দীর্ঘপথ যাত্রার সহযোগী পাঠক, সাংবাদিক, কলাকূশলী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
