কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
|
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ১ অক্টোবর) এ অভিযানের নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।
অভিযান চলাকালে হেলমেট ও কাগজপত্রবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে সকল নিয়ম-কানুন মেনে রাস্তায় চলাচল করার জন্য সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।