রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ছেলেধরা গুজব প্রতিরোধে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   সোমবার, ২৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ছেলেধরা গুজব প্রতিরোধে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

“ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী কর্মসূচির ৩য় দিনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার (২৯ জুলাই) সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উপজেলার পতনঊষার ইউনিয়নের হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ, ধুপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রাসায় এই কর্মসুচী অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় সচেতনতামূলক বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ এর অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক মো. আব্দুল আহাদ, প্রভাষক বয়তুল হক চৌধুরী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক সাইদুল ইসলাম, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য মো. আশিক মিয়া, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, আহমদনগর দাখিল মাদ্রাসার সুপার মাও: আলম চৌধুরী, নারনেত্রী নুরজাহান ইসলাম, কবি জয়নাল আবেদীন, যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেল, সুহৃদ নির্মল এস পলাশ, সুহৃদ ও সাংস্কৃতিককর্মী মো: মোনায়েম খান, শিক্ষার্থী আঁখি রানী বৈদ্য, মিনহাজ আহমদ, আলো সুলতানা প্রমুখ।
বিভিন্ন সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মানিক মিয়া, বিদ্যুৎ ভূষন দাস, শিক্ষক ফাতেমা বেগম, চম্পা রানী নাথ, দিলারা বেগম, শ্রীবাস রঞ্জন দাস, জ্যোৎ¯œা রানী দাস তালুকদার, সানজিদা আক্তার প্রমুখ।
এ সকল অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ছেলেধরা গুজব প্রতিরোধে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের সপ্তাহব্যাপী আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচী কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন, অপরিচিত কোন লোককে সন্দেহ হলে গণপিটুনী না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে। অথবা ৯৯৯ কল দিয়ে জানাতে হবে। বক্তারা ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস