শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

কমলগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় মামলা

কমলগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জে সংখ্যালঘু মণিপুরী বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঈদের পরদিন গত বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার মাধবপুর বাঘবাড়ী এলাকায় সংঘটিত ঘটনার ২দিন পর কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মণিপুরী পল্লীতে আতংক বিরাজ করছে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

জানা যায়, বাড়ীর পাশে শ্মশান মাঠ থেকে দুপুরবেলা খুঁটির রশি খুলে কয়েকজন লোক গরু নিয়ে যাচ্ছে দেখে গরুর মালিক অরুন কুমার সিংহ এগিয়ে গেলে পাশের গ্রামের সজ্জাত মিয়া, আফজল মিয়া, কুদ্দুস সাবাজ মিয়া ও মধু মিয়ারা গরু নিয়ে লুকিয়ে পড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে শ্মশানের একটি জংগলের মধ্যে গরুসহ ধরে ফেললে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো রাম দা নিয়ে তাড়া করায় গরুর মালিক পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি স্থানীয়ভাবে দেখবেন বলে জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে ১৩ দিন পর গরুর মালিকের বাড়িতে হামলা ও লুটপাট করে ভাংচুর করা হয়। এ ঘটনায় অরুন কুমার সিংহ, ভাই রাজকুমার সিংহ, অনিল কুমার সিংহ ও ফাজা দেবি সিংহ আহত হন। লুটপাট করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১ ভরি ওজনের একটি স্বর্ণের বালা নিয়ে যায় হামলাকারী চোরচক্র।

এ ঘটনায় অরুন কুমার বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে মামলা হিসেবে রেকর্ড করে। (নং-০৪)।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস