বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

কমলগঞ্জে পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে দেওড়াছড়া চা বাগান থেকে ১০ লিটার চোলাই মদ সহ সম্ভু মুড়া(৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । আটক সম্ভু মুড়া দেওড়াছড়া চা বাগানের মগড়া মুড়ার ছেলে। অপরদিকে, একই রাতে চুরির মালসহ ৩ চোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন বাঘমারা গ্রামের মৃত উস্তার আলীর ছেলে খসরু মিয়া(২৫), রহমান মিয়ার ছেলে খলিল মিয়া(৩২), ফরিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮)। তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলঞ্জে আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা এবং প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):
ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা শুদ্ধ ভাবে পড়া লেখার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে আবৃত্তি শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগীতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় রোববার (২৯ সেপ্টেম্বর) কমলঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ , আবৃত্তি ও বিতর্ক বিষয়ক এক কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
দিন ব্যাপি উক্ত কর্মশালায় এবং প্রতিযোগিতায় প্রায় ২০০শত শিক্ষার্থী অংশগ্রহণ করে । এছাড়াও প্রতিযোগিতা শেষে ৩০জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ তুলে দেওয়া হয় । বেলা ৩টায় আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সঞ্চালনায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান এলাকা ব্যবস্থাপক আরডিআরএস বাংলাদেশ শ্রীমঙ্গল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর আহমদ আজাদসহ কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস