বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ওসমানীনগরে পাইপগান-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমানীনগরে পাইপগান-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

টুডেনিউজ ডেস্ক ::

সিলেটের ওসমানী নগর থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়,বুধবার (২ আগস্ট) বিকালে হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে স্থানীয় সায়েস্তা মিয়ার পুত্র মতিউর রহমানের সাথে বিদ্যালয়ের সীমানা নিয়ে বাক বিতন্ডা হয়। এসময় মতিউর রহমান তার পক্ষের লোকজন নিয়ে মারমূখী আচরণ করলে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি ও পঞ্চায়েত কমিটির লোকজনসহ মো: মতিউর রহমানের উশৃংখল আচরণের প্রতিবাদ করে। এই সময়ে মতিউর রহমান তার বসতঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে এক রাউন্ড গুলি করে।

খবর পেয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানে মতিউর রহমানের বাসার বাশ ঝোপের মধ্য থেকে একটি পাইপগান ও গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি রামদা, ১টি লোহার পাইপ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

উল্লেখ্য,পুলিশ আসার খবর পেয়ে মতিউর রহমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর আগেও ওসমানী নগর থানায় মতিউর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শিবলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন,মতিউর রহমান গংরা দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের সীমানার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের সীমানার বেড়া উঠিয়ে সেখানে ময়লার ট্যাঙ্ক স্থাপন করে। এ বিষয় নিয়ে কথা বলায় মতিউর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট অভিযোগ করে। জায়গা দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে আগামী ৭ আগস্ট উভয়পক্ষকে নিয়ে বসে সমাধান করার কথা ছিল। কিন্তু তার আগেই সে ২ আগস্ট বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যালয়ের সামনে চলে আসে। এসময় শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এর প্রতিবাদ করলে মতিউর ও তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে।

সংবাদ সম্মেলনে উশৃঙ্খল মতিউর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হামতনপুর গ্রামের অজিত সূত্রধর,আবদুল হামিদ,আনর আলী,হারুন মিয়া, মিলন মিয়া,হেমেন্দ্র সূত্রধর প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস