রবিবার ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us

ওসমানীতে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমানীতে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

প্রতিদিনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতালে আরো ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে আরো ৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৮ জন শিশু।

হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। ফলে গতকাল হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ আছেন ৫২ জন।

গত ৫ আগস্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২২ জন আর ছেড়ে যান ১১ জন। আর গতকাল ৬ আগস্ট ভর্তি হন ১৪ জন আর ছেড়ে যান ১৬ জন।

গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস