সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) আজ মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। এরমধ্যে নতুন করে ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটল।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “ওমানের লিমা থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি দুর্ঘটনার খবর পেয়েছে ইউকেএমটিও। দক্ষিণ রুট দিয়ে বের হওয়ার সময় একটি ট্যাংকার মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।”

এরআগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছিল, তারা দুটি ‘অবাধ্য’ ট্যাংকারকে থামিয়েছে। যেগুলো অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।

হরমুজ প্রণালিতে গত দুই সপ্তাহ ধরে জাহাজ ও ট্যাংকারে হামলা চালাচ্ছে ইরান। দেশটির লক্ষ্য তাদের নির্ধারিত রুট ছাড়া কোনো নৌযান এখান দিয়ে চলাচল করতে পারবে না। অপরদিকে যুক্তরাষ্ট্র চাইছে কোনো বাধা ছাড়া আগের মতো যেন হরমুজ দিয়ে সব জাহাজ ও ট্যাংকার চলাচল করতে পারে।

সূত্র : এএফপি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস