সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় গত সোমবার থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি বলেছেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেয়া বন্ধ করেছে। আরবি জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে।

জ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, আবেদন পড়ার পাঁচ দিনের মধ্যে ওমরাহ ভিসা প্রদান করা হবে। তবে এই ভিসার মেয়াদ কোনোভাবেই এক মাসের বেশি অতিক্রম করবে না।

চলতি বছরে রেকর্ড পরিমাণ ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়া সেসব হাজির ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন।

ওমরাহ হজ পালন করতে যেসব হাজি সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন আকাশ পথে দেশটিতে প্রবেশ করেন। বাকিদের মধ্যে ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন স্থলপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন সমুদ্রপথে সৌদিতে প্রবেশ করেন।

এসব হাজির মধ্যে সবচেয়ে বেশি হলো পাকিস্তানের। দেশটির ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন সৌঁদি গেছেন ওমরাহ হজ পালন করতে। পাকিস্তানের পরেই ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া।

এরপর ধারবাহিকভাবে ভারতের ৬ লাখ ৫০ হাজার ৪৮০, মিসরের ৫ লাখ ৩৯ হাজার ৪৫, আলজেরিয়ার ৩ লাখ ৬৫ হাজার ৬২৮, ইয়েমেনের ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ তুরস্কের ৩ লাখ ২১ হাজার ৪৯৪ মালয়েশিয়ার ২ লাখ ৭৮ হাজার ৬৭৪, ইরাকের ২ লাখ ৭৭ হাজার ৫৭১ এবং জর্ডানের ২ লাখ ১৬৫ জন সৌদি গেছেন ওমরাহ পালন করতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস