মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

  |   বুধবার, ০৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

সিলেট বিভাগীয় শহরে সমাবেশ করার অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই সমাবেশ করতে চায় দলটি।

বুধবার (৫ জুলাই) দুপুরে মহানগর জামায়াতের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

দলের আমির ডা. শফিকুর রহমান চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করবে দলটি।

সমাবেশের বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আগামী ১৫ জুলাই সিলেট মহানগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে চাই। এজন্য আজ দুপুর ২টার পর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি।’এক প্রশ্নের জবাবে জামায়াতের এ নেতা বলেন, ‘আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকার আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় যদি সমাবেশের অনুমতি পাওয়া যায়, আমরা বিশ্বাস করি রাজধানীর সমাবেশের চেয়েও সিলেটে বেশি উপস্থিতি হবে।

দীর্ঘ এক দশক প্রকাশ্যে সমাবেশ করা থেকে বিরত থাকার পর গত ১০ জুন রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী। এরপর দলটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর এসবের মধ্যেই ঢাকার বাইরে বড় শহরে সমাবেশ করার উদ্যোগ নিলো জামায়াত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস