শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

এবার বাংলাদেশি সিনেমার দেখা যাবে স্বস্তিকাকে

  |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বাংলাদেশি সিনেমার দেখা যাবে স্বস্তিকাকে

কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের বাইরেও যিনি সোশ্যাল সাইটগুলোতে থাকেন নানা আলোচনা-সমালোচনায়। জানা গেছে, এবার বাংলাদেশি সিনেমার আবারো দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রায় ১৪ বছর পর আবারো বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে এফ আই মানিক পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।

কিন্তু এবার বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম। তিনি বলেন, ‘চলতি বছরের ৭মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হন তিনি। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি। চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে চিত্রনাট্যের কাজ চলছে।’

সিনেমায় স্বস্তিকার নায়কসহ অন্যান্য অভিনয়শিল্পী ঠিক হয়নি বলে জানান পরিচালক। যদিও কয়েকদিন আগে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে খবর রটে বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন স্বস্তিকা আর তার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

এ প্রসঙ্গে হিমু বলেন, ‘নায়ক এখনো চূড়ান্ত হয়নি। এ সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। চঞ্চলের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখনো চুক্তিবদ্ধও হননি তিনি। তবে হিরো ঠিক হওয়ার পর খুব শিগগিরই আমরা তার নাম প্রকাশ করব।’

সিনেমাটির জন্য একজন শক্তিশালী অভিনেত্রীর প্রয়োজন। গল্পের প্রয়োজনে কিছু সাহসী দৃশ্যও আছে, যেটা হয়তো এদেশের শিল্পীরা করবেন না বলেই স্বস্তিকাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান পরিচালক।

১৬ বছর ধরে নাটক নির্মাণ করছেন হিমু। এটি তার প্রথম সিনেমা। গল্পটিও তার। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী নভেম্বরে সুন্দরবন, অষ্টগ্রামের হাওর, পুরান ঢাকা ও রাজেন্দ্রপুরে হবে সিনেমার শুটিং। আগামী বছরের কোনো এক ঈদের সময় সিনেমাটি মুক্তি পেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস