রবিবার ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :   |   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

মৌলভীবাজারের কুলাউড়ায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম ও ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজ চালু করা হয়েছে। প্রথম দিনে বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীদের নিয়ে এই মিড-ডে-মিল চালু হয়।

২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মিড-ডে-মিলের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির। এসময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আনিসুর রহমান, শফিকুল ইসলাম, মো. রহুল আমীন, কল্পনা রাণী দেব, হাফিজ উদ্দিন, মনসুর আহমদ তালুকদার, আব্দুর রহমান, বাচ্চু মিয়া, চন্দন কুমার শীল, আব্দুল আহাদ, জুনেদ আহমদ চৌধুরী, রহুল ইসলাম, সুলতানা বেগম, নুরুননাহার, আয়েশা আক্তার, দিপক চন্দ্র দাস, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সুহেল প্রমুখ।

জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক পরিপত্র থেকে জানা গেছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জেলার সদর উপজেলাসহ সবক’টি উপজেলার সকল স্কুলে মিড ডে মিল চালু করার জন্য ১৬ সেপ্টেম্বর নির্দেশনা দেয়া হয়েছে জেলা শিক্ষা বিভাগকে। প্রত্যেক স্কুলে মিড ডে মিল চালু থাকলে শিখন-শেখানো কার্যক্রম অধিকতর ফলপ্রসূ হয় এবং ঝরেপড়া রোধসহ শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পায়।

বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মিলের জন্য সর্বোচ্চ ২০ টাকা গ্রহণ ও কোন দাতা সংস্থা, ধর্নাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় মিড-ডে-মিল চালু করবে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি থেকে আনা রান্না করা খাবার বিদ্যালয় কর্তৃপক্ষের তদারকিতে নির্দিষ্ট সময়ে মিড-ডে-মিল চালু করা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস