শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া মাহফিল

  |   রবিবার, ০৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া মাহফিল

টুডে নিউজ ডেস্ক:: মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (রোববার) বিকেলে বঙ্গভবনের দরবার হলে এক দোয়া মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসরের নামাজের পর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।

এসময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে বিভিন্ন দুর্যোগ, সমস্যা ও প্রাণঘাতি রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নির্মমভাবে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে মিলাদ মাহফিলের আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রাষ্ট্রপতির বড় ছেলে ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, তিন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস