শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী ভারতে ফিরছেন

  |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী ভারতে ফিরছেন

শনিবার সকাল থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলছে অঘোষিত যুদ্ধ। হামাসের রকেট হামলার জবাবে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশের এমন অস্থির অবস্থার মধ্যে ইসরায়েলে আটকা পড়েন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এ অভিনেত্রীর টিমের এক সদস্য এ খবর জানিয়েছেন। অবশ্য ওই অভিনেত্রী দেশে ফিরে আসছেন। নিরাপদেই পৌঁছেছেন ইসরায়েলের বিমানবন্দরে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপদে ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন নুসরাত ভারুচা। খুব শিগগির এক ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন এই অভিনেত্রী। নিরাপত্তার কথা বিবেচনা করে বিস্তারিত তথ্য জানাননি সংশ্লিষ্টরা।

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস