সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল : ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৯০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল : ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব ধরনের চুক্তি বাতিল করা হলো। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর তেল আবিবের ক্রমবর্ধমান সহিংসতা ও হামলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার কারণে আমরা ঘোষণা করছি ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সব ধরনের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানিয়েছেন, বাতিল হওয়া সব ধরনের চুক্তির ভেতর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তিও রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং তেল আবিব সরকারের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার পশ্চিম তীরের শহর রামাল্লায় প্রেসিডেন্টের কার্যালয়ে এক বৈঠকের পর এমন ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিজস্ব সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের বাস্তুচ্যুত করা, ফিলিস্তিন কর্তৃপক্ষের রাজস্ব কর বন্ধসহ অবৈধভাবে বসতি ভেঙে দেয়ার পরিপ্রেক্ষিতেই এমন বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকের সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতারা মত দিয়েছেন যে, ইসরায়েলের চলমান এই সহিংসতার প্রেক্ষিতে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং কার্যকর করতে একটি কমিটি গঠন করা হবে।

সম্প্রতি জেরুজালেমের শহরতলীতে অবৈধভাবে ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করা শুরু করে ইসরায়েল। এমন সহিংসতার অব্যাহত থাকলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওই জরুরি বৈঠক করে। বৈঠকের পরই মাহমুদ আব্বাস এই ঘোষণা দিলেন। ইসরায়েল অবশ্য দাবি করছে, এসব বাড়িঘর ‘অবৈধভাবে’ নির্মাণ করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস