শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ-পদদলিত হয়ে নিহত ১২৯

  |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ-পদদলিত হয়ে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮০ জন।স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।দেশটির পুলিশ নিশ্চিত করে এসব তথ্য।

জানা গেছে,শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া।দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারলো আরেমা।কিন্তু হার মানতে নারাজ তারা।

দেশটির পুলিশ জানিয়েছে,স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করে।তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।এতে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে দৌড়াতে থাকে।এ সময় পদদলিত হয়ে নিহত হন অনেকে।এ ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ।

এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন,এ ঘটনায় ১২৭ জন নিহত হয়েছেন।তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন।হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার।বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে তারা।দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী জাইনুদিন আমালি বলেন,দুঃখজনক এ ঘটনা এমন সময় ঘটলো,যখন ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

ইন্দোনেশিয়ায় আগামী বছর মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস