শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন

  |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাধবপুর চুনারুঘাটকে আমের রাজ‍্য বানাব। ইতোমধ্যে বগুড়া থেকে উন্নত জাতের এক লাখ আমের চারা এনেছি।

তিনি বলেন, গাছ লাগানোর জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। তাই নিজের অর্থে আমের চারা বিতরণ  শুরু করেছি। পর্যায়ক্রমে আরও আমের চারা লাগানো হবে। এগুলো সঠিক পরিচর্চা করলে একদিন আমরা আমের রাজ্য রাজশাহী অঞ্চলকে ছাড়িয়ে যাব।

শনিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি  প্রযুক্তি মেলা ২০২৪ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, পরিবেশের  ভারসাম্য  রক্ষা করে এমন  গাছ লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে পরিবেশের ক্ষতি করে এমন গাছ লাগানো যাবে না। বিশেষ করে ইউকিলিপটাস গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার সুমন  বলেন, যেখানে গাছ আছে সেখানেই মানুষ বাড়ি করে। আর যেখানে খালি জায়গা সেখানে গাছ লাগায় না। এ অভ‍্যাস পরিহার করতে হবে।উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে  মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সাল।

সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলীর সঞ্চালনায়  অন্যদের মধ‍্যে বক্তব‍্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.  আব্দুস সাত্তার বেগ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, মুক্তিযোদ্বা সুকোমল রায়, সাবেক ভাইস চেয়ারম‍্যান শ্রীধাম দাশ গুপ্ত  মাবধবপুর প্রেসক্লাব সেক্রেটারি  সাব্বির হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস