সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

অবশেষে দেশের মাটিতে ফাহামেদুল ইসলাম

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে দেশের মাটিতে ফাহামেদুল ইসলাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হতে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন ফাহামেদুল। ঢাকায় পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করে নেন দেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশি ফুটবল আল্ট্রাস’-এর সদস্যরাও।

fahamedul
ফাহামেদুল ইসলাম। ফাইল ছবি

ফাহামেদুলকে ঘিরে সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। তাদের বিশ্বাস, হামজা-সমিতদের সঙ্গে মিলে দেশের ফুটবলে নতুন জোয়ার আনতে বড় ভূমিকা রাখবেন তরুণ এই ফরোয়ার্ড।

ইতোপূর্বে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক দলে সুযোগ পেলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি ফাহামেদুলের। সৌদি আরবে অনুষ্ঠিত ক্যাম্প শেষে তিনি ইতালিতে ফিরে যান, যা ঘিরে ওঠে নানা সমালোচনা।

বর্তমানে ইতালির ওলাবিয়া ক্যালসিও এফসি-তে খেলা এই তরুণ এবার দেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন ফাহামেদুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস