সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বিদায় ম্যাক্সওয়েলের!

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদায় ম্যাক্সওয়েলের!
গতকাল বুধবার আইপিএলে চেন্নাইকে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে পাঞ্জাব কিংস। তবে আসরের শেষ দিকে এসে বড় ধাক্কা খেল তারা। এবারের আসর থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল।
চলমান আইপিএলে খুব একটা সুবিধা করতে পারেননি ম্যাক্সওয়েল। কলকাতার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এই অজি অলরাউন্ডার। পরে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে তার জায়গায় খেলেন সূর্যাংশ শেড়গে।
সেই ম্যাচের পর পাঞ্জাবের ক্রিকেটার মার্কাস স্টয়নিস বলেন, ‘দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুলে চোট পেয়েছে। গত ম্যাচের আগে অনুশীলনে তার আঙুলে চোট লাগে। প্রথমে তার মনে হয়নি, চোট এতটা গুরুতর হতে পারে। তবে যত সময় গেছে তত খারাপ হয়েছে। স্ক্যানের রিপোর্টও ভালো নয়। আমার মনে হয় তার আইপিএল শেষ।’
ম্যাক্সওয়েলের বিষয়টি মেনে নিয়েছেন কোচ রিকি পন্টিংও। তবে এখনও যোগ্য বিকল্প ক্রিকেটার খুঁজে বের করতে পারেননি। তিনি বলেছেন, ‘কোনো একটা সময় এক জন পরিবর্তিত ক্রিকেটার নিতেই হবে। এর পর ১২তম ম্যাচ খেলতে নামব। তার পরেও হাতে দুটি ম্যাচ থাকবে। দলে যারা রয়েছে তাদের মধ্যে থেকে বিকল্প খোঁজার চেষ্টা করছি। আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডিরা এখনও খেলেনি।’
ম্যাক্সওয়েলের জায়গায় কোনো দেশি ক্রিকেটারকেও খেলাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে হাতে ভালো বিকল্প নেই। ভারতীয় প্রতিভাদের মধ্যে কাকে খেলানো যায় সেটা দেখতে হবে। তরুণদের সুযোগ দিতে পারি।’
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস