সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

নিগার ও শারমিনের ক্যারিয়ার সেরা অবস্থান

  |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিগার ও শারমিনের ক্যারিয়ার সেরা অবস্থান

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই দুই ব্যাটার।

মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় নিগার সুলতানা এখন ১৭তম স্থানে। বাংলাদেশের হয়ে এটিই সেরা অবস্থান। শারমিন আক্তার উঠে এসেছেন ২৯তম স্থানে।

নিগার ও শারমিনের এই অগ্রগতি এসেছে বাছাইয়ের প্রথম দুই ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্সের মাধ্যমে। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ গড়ে তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ—২৭১ রান। অধিনায়ক নিগার খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস, মাত্র ৭৮ বলে শতরান পূর্ণ করে দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও করেন ৫১ রান।

এই পারফরম্যান্সের ফলে নিগার ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭ নম্বরে। অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রানে দারুণ অবদান রাখা শারমিন এগিয়েছেন ১১ ধাপ, বর্তমানে তিনি ২৯তম স্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ম্যাচসেরা হওয়া অলরাউন্ডার রিতু মনি ৬৭ রানের ইনিংস খেলে এগিয়েছেন ১৬ ধাপ, এখন আছেন ৮৮তম স্থানে।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট শিকার করে তিনি ৭ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস