বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

দেশের ১০ জেলার জেলা প্রশাসক পদে রদবদল

  |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের ১০ জেলার জেলা প্রশাসক পদে রদবদল

টুডেনিউজ ডেস্ক ::

দেশের ১০ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনদিন আগে ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক রদবদল করা হয়।

রবিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সিলেট,বরগুনা,যশোর,হবিগঞ্জ,বাগেরহাট,বরিশাল,ভোলা,নেত্রকোনা,পটুয়াখালী ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে,বিদ্যুৎ বিভাগে উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা.রফিকুল ইসলামকে বরগুনা,নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জ,অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা.খালিদ হোসেনকে বাগেরহাট,নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোণা,আইনমন্ত্রীর একান্ত সচিব মো.নূর কুতুবুল আলমকে পটুয়াখালী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো.এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানকে জননিরাপত্তা বিভাগে,যশোর জেলার জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগে,হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে,বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে,বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে,নেত্রকোনার জেলা প্রশাসাক অঞ্জনা খান মজলিশকে মন্ত্রিপরিষদ বিভাগে,পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলামকে বিদ্যুৎ বিভাগে এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস