সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

  |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক।এ ঘটনায় মোঃ ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মো.ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের পুত্র।

সোমবার বিকেলে বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে।এতে আহত হন সাংবাদিক রাজীব নূর,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া,হবিগঞ্জ সমাচার’র স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদি হয়ে দখলধার আব্দুল ওয়াহেদ,তার ছেলে ওয়ায়েছ,ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন,আমরা বাড়িতে যাওয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন।এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়।এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আগাত করতে গেলে কোন রকমে আমি তাকে রক্ষা করি।না হলে সেখানে বড় ধরণের অঘটন ঘটতে পারত।গত ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন এখন টিভি ও নিউজবাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং দেশটিভি’র প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান,সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে।সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস