রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

এমন আম এর আগে দেখিনি

  |   বুধবার, ২৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ৫৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমন আম এর আগে দেখিনি

গোপালগঞ্জ প্রতিনিধি:: যমজ কলার অহরহ দেখা মিললেও যমজ আম সচরাচর দেখা যায় না। তবে এবার দেখা মিলেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে। ওই গ্রামের দিনমজুর জাকির মোল্যা কুড়িয়ে পেয়েছেন অদ্ভুত যমজ এ আমটি।

গতকাল মঙ্গলবার (২৫ মে) সকালে পার্শ্ববর্তী মরহুম ফজলুর রহমানের বাড়িতে আম কুড়াতে গিয়ে এ যমজ আমটি পান তিনি। আমটি দেখতে এখন অনেকেই ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে। আগে কখনও যমজ আম দেখিনি বলে মন্তব্য করেন উৎসুক লোকজন।

জাকির মোল্যা (৪০) বলেন, আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই।

তিনি আরও বলেন, যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন আসছেন। তারা এ প্রথম যমজ আম দেখলেন বলে জানান।

এ বিষয়ে শিক্ষক নজরুল ইসলাম (৩৫) বলেন, কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনে প্রথম যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু বলেন, এমন আম এর আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে যমজ আম ধরতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস