সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে পালানোর সময় প্রেমিক আটক

নিউজ ডেস্ক ::   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৭৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে পালানোর সময় প্রেমিক আটক

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে পালানোর সময় ঘাতক প্রেমিককে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে নিয়ে গেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। তার তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে।

আটক প্রেমিকের নাম অনিক পান্ডে (৩১)। তিনি একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের ছেলে।

নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস আগে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের সঙ্গে পালিয়ে যায়। শনিবার বিকেলে অনিক ফোন করে জানায় জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে।

এর কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রীরা দেখে যে একটি ছোট মেয়ের পাশে একজন নারীর লাশ পড়ে রয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়।

এদিকে, অভিযুক্ত অনিক পান্ডে রাস্তার পার্শ্ববর্তী খাল পেরিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের মা বলেন, সে (অনিক) আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস