সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার: পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি   |   রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যেখানে দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক, সেখানে কেন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হবে। কৃষি নির্ভরতা কম থাকায় আমাদের বাইরের দেশ থেকে কৃষিপণ্য আমদানি করতে হয়। এখন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হচ্ছে। সঠিকভাবে দেশে পেঁয়াজ উৎপাদন করলে এমন সংকট দেখা দিত না। দামও বাড়ত না। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পেঁয়াজ থাকত।’

রবিবার (১৭ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে রবি’ ১৯/২০ মৌসুমে ৯৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘কৃষি প্রধান একটি দেশে বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার বিষয়। আগে আমাদের অঞ্চলে বাজার থেকে শুধু কেরোসিন ও লবন কিনতে হত।  পেঁয়াজসহ অন্যান্য কৃষিপণ্য নিজ থেকে উৎপাদন করা হত। এখন সেই দিনগুলো নেই। মানুষের মাঝে কৃষি নির্ভরতা কমে গেছে। সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। কৃষি নির্ভরতা বাড়াতে হবে। এক সময় অন্য দেশ থেকে আমাদের চাল কিনতে হত। এখন দেশে বেশি পরিমাণে চাল উৎপাদন হচ্ছে। ফলে আমাদের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি সম্ভব হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কৃষি কর্মকর্তা দেবল সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস