শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়া জাতীয় যুব সংহতি কে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান: এড. শামিম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া জাতীয় যুব সংহতি কে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান: এড. শামিম

কুলাউড়া উপজেলা ও পৌর জাতীয় যুব সংহতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেস্বর) সন্ধ্যায় উত্তরবাজারস্থ দলটির অস্থায়ী কার্যালয়ে কুলাউড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে জাতীয় যুব সংহতি কে সুসংঘঠিত করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শেখ আশরাফ উদ্দিন হিরো’র সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মালিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য এডভোকেট আলহাজ্ব মাহবুবুল আলম শামিম।

প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মাহবুবুল আলম শামিম বলেন, জাতীয় যুব সংহতি কে সুসংগঠিত করতে সকল কে ঐক্যবদ্ধ হতে হবে। সস্মেলনের মাধ্যমে তৃণমূলের সকল নেতাকর্মী কে সক্রিয় করার লক্ষে কাজের গতি বাড়ানোর আহবান জানান তিনি। এছাড়াও তিনি বর্তমান কুলাউড়া উপজেলা জাতীয় যুব সংহতি আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কে বলেন, যত দ্রুত সম্ভব নতুন নেতৃত্ব তৈরী করতে উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে দল কে সুসংগঠিত করা প্রয়োজন। তাই তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ শুরু করতে বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা জাতীয় পার্টিও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কুলাউড়া পৌর জাতীয় পার্টিও সাবেক সাংগঠনিক সম্পাদক আছকর মিয়া, জেলা যুব সংহতির সহ-সভাপতি সৈয়দ শফিক আহমদ, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর যুব সংহতির আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব শাকিল আহমদ, সদস্য লিটন আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস