সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

প্রিয়াঙ্কার পোস্টকে ঘিরে আবারও আলোচনায় জাইরা ওয়াসিম

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রিয়াঙ্কার পোস্টকে ঘিরে আবারও আলোচনায় জাইরা ওয়াসিম

বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমের নাম আবারও বিতর্কে উঠে এসেছে। বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে করা একটি পোস্ট নিয়ে নতুন করে আবার এই বিতর্কের সূচনা।

শনিবার পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিমকে দেখা গেছে।

ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।

এই পোস্টের পরে নেটিজেনরা বলছেন, বলিউডি ক্যারিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন?

মাস কয়েক আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অভিনয় থেকে বিদায় নিয়েছেন দঙ্গল’ অভিনেত্রী।

অভিনয় ছাড়ার কারণ হিসেবে, জাইরা ওয়াসিম জানান, ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্ত্বেও গ্ল্যামারের পথে তার ‘ইমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।

সেই পোস্টকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা? আবার কেউবা লিখেছেন, লাইমলাইটে আসতেই কি তখন তোমার ওই সিদ্ধান্তের কথা বলেছিলে? সবটাই মিথ্যে ছিল তবে?

ওই সময়ে জাইরার ওই ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। আবার কেউ বলেছিলেন, জাইরা ‘অকৃতজ্ঞ’।

কিন্তু তারপর থেকেই নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছেন বলিউডের উঠতি এই অভিনেত্রী।

সৌজন্যে : যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস