বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

কুলাউড়ায় প্রেমিকার ভাইয়ের নির্যাতনে প্রাণ গেল কিশোর প্রেমিক সুলেমানের?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ১০৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় প্রেমিকার ভাইয়ের নির্যাতনে প্রাণ গেল কিশোর প্রেমিক সুলেমানের?

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার ভাই কর্তৃক নির্যাতনের এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুলেমান মিয়া (১৩) নামের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৩ জনকে আটক করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি পাশবিক নির্যাতনের শিকার হলে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত সুলেমান কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্বফটিগুলি গ্রামের মৃত বাজিত মিয়ার ছেলে।
এঘটনায় নিহত সুলেমানের ভাই ইমান আহমদ বাদী এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত রেদওয়ান (২৫), তার বাবা আনু মিয়া (৬৫), মা পিয়ারা বেগম (৪০) ও তার বোন আছলিমা বেগম (১৫)-কে আসামী করা হয়। রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ অভিযুক্ত রেদওয়ান বাদে সবাইকে আটক করেছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্বফটিগুলি এলাকার আনু মিয়ার মেয়ে আছলিমা বেগমের সাথে একই এলাকার মৃত বাজিত মিয়ার ছেলে সুলেমান মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে সুলেমান মিয়া আছলিমার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। এসময় আছলিমার বড় ভাই রেদওয়ান (২৫) তার বোনের সাথে সুলেমানকে দেখতে পেয়ে তাকে বেধড়ক মারপিট করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এসে সুলেমানকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়নের মেম্বার মো. মাসুক মিয়া জানান, পূর্ব শত্রুতা থাকতে পারে। আমি ছেলেকে উদ্ধার করে দ্রæত মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করি। এরপর সেখান থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম আর রহমান আতিক বলেন, অভিযুক্ত রেদওয়ান কর্তৃক সুলেমানকে মারধর করার বিষয়টি আমাদের এক ইউপি সদস্যের কাছ থেকে জানতে পারি। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় সুলেমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিন জনকে আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রেদওয়ানকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস