বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত নিয়ে জটিলতার অবসান

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত নিয়ে জটিলতার অবসান

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত নিয়ে জটিলতার অবসান হলো। নাটকীয়তা শেষে এবার এডিবির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এডিবির অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক চারলেনে উন্নীত করতে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কগুলোর প্রতিটিতে চারলেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে।

প্রধানমন্ত্রীর অনুরোধে এডিবি এ অর্থায়ন করছে বলে জানিয়েছেন মনমোহন পারকাশ।

মনমোহন জানান, ইতোমধ্যে ফরিদপুর-বরিশাল এবং রংপুর-বুড়িমারী মহাসড়ক চারলেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এডিবির অর্থায়নে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা এবং হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চারলেনের কাজ ছাড়াও কক্সবাজার-উখিয়া টেকনাফ সড়ক প্রশস্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানান মনমোহন পারকাশ।

দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মন্ত্রী ওবায়দুল কাদের এডিবিকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস