সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ৩১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ

নামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, এখানে দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ছেলেরা আড্ডা দেয়। তাছাড়া ওই সময় অনেক ছেলে বখাটেপনা করে। আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে চাই, সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধ করতে হবে। শুধু বাসস্ট্যান্ড ও লোক সমাগম এলাকা বাদ দিয়ে বাকি ওলিতে-গলিতে যে চায়ের দোকান বা টং রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। রাত ৯টার পর দলবদ্ধ আড্ডা মেনে নেয়া হবে না।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাই- আমার জেলায় এসব হবে না। আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেব না। সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।’

পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। সাংবাদিক ভাইদের বলবো, আপনারা গাড়িতে নম্বর প্লেট ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার করবেন। আপনারা যদি আইন মেনে চলেন তাহলে আপনাদের দেখে আরও অনেকে শিখবে। আমরা চাই সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাছুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস