বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

ফেঞ্চুগঞ্জে পাওয়া যাচ্ছে ‘দই মাছ’

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জে পাওয়া যাচ্ছে ‘দই মাছ’

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকার হাকালুকি হাওর। সৌন্দর্যের পাশাপাশি অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর এ হাওর। এশিয়ার বৃহত্তম এই হাওরের আয়তন ১৮.১১৫ হেক্টর। তার মধ্যে শুধু বিলই আছে ৪.৪০০ হেক্টর। ছোট বড় প্রায় শত বিলের এই হাওরে রয়েছে নানা প্রজাতির প্রচুর মাছ। মিঠাপানির এ হাওরের মাছ দেশ বিদেশে যায়।

মাছের জন্য উৎকৃষ্ট প্রজনন ক্ষেত্র এই হাওরে প্রায় অবাধে ধরা পড়ছে নানা জাতের মাছের পোনা। স্থানীয় মৎসজীবিরা কাপড় জাল নামক এক প্রকার জাল দিয়ে রামাইখান্দি, উলুখাড়া, এওলা বিল ও দুফা বিলে মাছের পোনা ধরছেন অবাধেই। এতে করে ধ্বংস হচ্ছে মাছের বংশ।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় জেলেরা কয়েকটি নৌকা দিয়ে হাওরের বিশাল এলাকাজুড়ে কাপড় জাল ফেলেছেন। আরো প্রায় ৮জন লোক সেই জাল টেনে তীরে ভিড়াচ্ছেন। জালে বড় মাছের পাশাপাশি প্রচুর পোনা মাছ দেখা যায়। এগুলো এতটাই ছোট যে বাটিতে জড়ো করলে সাদা দইয়ের মত লাগে! দেখে বুঝার উপায় নাই কোনটা কি জাতের পোনা!

স্থানীয় প্রবীন ব্যক্তি আহমেদ উল্লাহ বলেন, দেশে মাছ থাকবে কি করে এরা দই পর্যন্ত মেরে শেষ করে ফেলে। নিজের নাম বলতে অসম্মতি জানিয়ে এক জেলে বলেন, এসব দই (পোনা) মাছের চাহিদা বেশি। পয়সাওয়ালা লোকজন শখ করে কিনেন। দামও ভাল পাওয়া যায়।

তিনি এসব দই মারা ঠিক নয় স্বীকার করে বলেন, আমরা ৮-১০ জনের একটি দল। দল আমার মতে তো চলে না।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, পোনা মাছ ধরা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস