বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিলেটে ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দক্ষিণ সুরমা বাবনাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ২ সেপ্টেম্বর থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করার দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। মহাড়কে তল্লাশির নামে পরিবহন শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুনামগঞ্জ-সিলেট রোডে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সময় স্মারকলিপি ও সমঝোতা বৈঠক করেও ফল পাওয়া যায়নি। তাই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. সজিব আলী পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আহ্বায়ক মো. আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন।

উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, সহ সভাপতি শাহ জামাল, সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, প্রচার সম্পাদক সোনাফর আলী লাকি, সুনামগঞ্জ জেলা মালিক সমিতির মোজাম্মেল হোসেন, সিলেট জেলা মালিক সমিতির আব্দুল মালিক সেকু, সিলেট জেলা অটোরিক্সা ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ইনছান আলী, লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সিলেট-সুনামগঞ্জ বাস উপ কমিটির সভাপতি রনজিত দত্ত, সিলেট জেলা মালিক সমিতির মোক্তার আলী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস