রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

অফিসেই কর্মরত নারী ব্যাংকারের মৃত্যু (ভিডিওসহ)

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অফিসেই কর্মরত নারী ব্যাংকারের মৃত্যু (ভিডিওসহ)

রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।তবে চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুপুরে ওই নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান। এ সময় তিনবার পানি খান তিনি।এ ছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তবে তিনি চেয়ার থেকে ফ্লোরে পরে যান। কিছুক্ষণ তার সেবা-শশ্রূষা করে সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান।

প্রাইম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। তাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড় ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

ভিডিও দেখতে ক্লিক করুন :

https://www.facebook.com/bangladesh24online1/videos/462456671007684/?t=0

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস