মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

চাকরি হারাচ্ছেন ডিসি, জ্ঞান হারালেন সাধনা

নিউজ ডেস্ক   |   সোমবার, ২৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরি হারাচ্ছেন ডিসি, জ্ঞান হারালেন সাধনা

নারী অফিস সহকারীর সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনায় সদ্য ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরিচ্যুতও হতে পারেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুজনের অশ্লীল ভিডিওটি ভাইরালের পর ডিসির বিরুদ্ধে একের পর ব্যবস্থা নেওয়ার ঘটনায় জ্ঞান হারিয়েছেন তার যৌনসঙ্গী ও অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা।

তিনি আজ সোমবার সকালে ডিসি কার্যালয়ে এসে অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার হাতে একটি ছুটির আবেদনপত্র দেখা গেছে। আবেদনে অফিস চলাকালীন অসুস্থ বোধ করায় আগামীকাল ২৭ আগস্ট থেকে ৩ দিনের ছুটির কথা উল্লেখ করেন তিনি। জ্ঞান ফেরার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তিনি।

আপত্তিকর ভিডিওর বিষয়ে জানতে চাইলে সাধনা সাংবাদিকদের বলেন, এসব কিভাবে হলো আমি কিছুই জানি না। আমি বাঁচতে চাই, আমার সন্তানের জন্য আমাকে বাঁচান।

যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার চান কিনা- এমন প্রশ্নের জবাবে সাধনা বলেন, আমি বিচার চাই তবে স্যারের কোনো দোষ নাই।

সোমবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, যদি তদন্তে (অভিযোগ) প্রমাণিত না হয় তবে কাউকে শাস্তি দেয়া কঠিন। আমরা এজন্য কমিটি করেছি। নিরপেক্ষভাবে কমিটি এটা দেখবে। যদি দোষী সাব্যস্ত হয় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কী ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুল যেটা- সেখানে ডিসমিসাল হতে পারে চাকরি থেকে (চাকরিচ্যুতি), বিমুভাল হতে পারে অথবা নিচের পদে নামিয়ে দেয়া হতে পারে। গুরুদণ্ড হতে পারে।

গঠিত কমিটির তদন্তের ভিত্তিতে আহমেদ কবীরের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলেও জানান সচিব।

বৃহস্পতিবার রাতে আপত্তিকর ভিডিও প্রকাশের পর রোববার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় জামালপুরের ডিসি আহমেদ কবীরকে। একই সঙ্গে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান।

সৌজন্যে : পূর্বপশ্চিম

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস