শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

জৈন্তাপুরে দেহ ব্যবসার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি   |   সোমবার, ২৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জৈন্তাপুরে দেহ ব্যবসার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ আটক ১

সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থসম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের মধ্যে মিনারা ছাড়া আরো দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।রবিবার দিবাগত গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও দেন। পরে ঐ বাসা থেকে যুব মহিলালীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানান, অসামাজিকতার অভিযোগে ১৯ জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস