বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

আরিফের মুখে বঙ্গবন্ধু, বুকে ধানের শীষ

সিলেট প্রতিনিধি   |   রবিবার, ২৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরিফের মুখে বঙ্গবন্ধু, বুকে ধানের শীষ

রোববার সিলেট সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেট বক্তৃতার শুরুতে তিনি স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবকে জাতির জনক হিসেবেও এসময় উল্লেখ করেন বিএনপি থেকে নির্বাচিত এই মেয়র।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা বাজেট বক্তৃতার সময় আরিফুল হকের বুকের বাঁ দিকে পাঞ্জাবির উপর লাগানো ছিলো ‘ধানের শীষ’ প্রতীকের পিন। এই প্রতীক নিয়েই ২০১৮ সালের জুলাইয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট নিজের জন্মদিন হিসেবে পালন করলেও তাঁর দলের কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী রোববার বাজেট বক্তৃতার শুরুতে আগস্টকে শোকের মাস হিসেবে উল্লেখ করেন।

আরিফ বলেন, ‘আগস্ট মাস বাংলাদেশে শোকের মাস হিসেবে পালিত হয়। কারণটাও সকলেরই জানা। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই নির্মমভাবে নিহত হয়েছিলেন। তাঁর এবং ঐদিন তাঁর স্বজন ও পরিজনদের মধ্যে যারা নিহত হয়েছিলেন, তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের স্মৃতির প্রতি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি।’

বুকে ধানের শীষ পিন লাগিয়ে বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা বাজেট বক্তৃতাকালে উপস্থিতদের মধ্যে আলোচনার খোরাক জোগায়।

রোববার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ২০১৯-২০ অর্থবছরে সিলেট সিটি করপোরেশনের ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস