মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে দর্ষণ, কিশোরীর মামলায় প্রতারক প্রেমিক জেলে

কুলাউড়া প্রতিনিধি    |   শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ১৫৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে দর্ষণ, কিশোরীর মামলায় প্রতারক প্রেমিক জেলে

মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের এক কিশোরী প্রতারক প্রেমিকের ফাঁদে পড়ে। দীর্ঘ এক মাস পর প্রতারক প্রেমিকার খপ্পর থেকে পালিয়ে এসেছে।

সূত্রে জানা গেছে, ওই প্রতারক প্রেমিক রুহিন মিয়া (২৫) কিশোরীকে একমাস আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতন করেছে। এ ব্যাপারে ওই কিশোরী বুধবার রাতে কুলাউড়া থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। পুলিশ প্রেমিক রুহিন মিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। প্রতারক প্রেমিক রুহিন মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের সাদ মিয়ার পুত্র।
কিশোরির দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই সকালে থালা বাসন মাজার কাজে বাড়ির পুকুরে গেলে রুহিন মিয়া কিশোরীকে ফুসলিয়ে অজানা গন্তব্যে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন তাকে পাশ্ববর্তী রাজনগর উপজেলার কদমহাটা নামক স্থানের একটি বাড়িতে রাখা হয়েছে।
এ দিকে প্রতিদিন রুহিন মিয়া ওই কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতো। কিন্তু বিয়ের কথা বলায় রুহিন এড়িয়ে চলে। এভাবে প্রায় একমাস কেটে যাওয়ার পর ২১ আগস্ট দিনের বেলায় রুহিন কদমহাটা বাজারে গেলে সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন কিশোরি। পরে বাবাকে সাথে নিয়ে কুলাউড়া থানায় এসে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত রুহিন মিয়াকে আটক করতে সক্ষম হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর আল রশীদ শুক্রবার বিকেলে জানান, অভিযুক্ত রুহিন মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস