মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহমেয়ে গুরুতর আহত

এইচ ডি রুবেল, কুলাউড়া   |   বুধবার, ২১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহমেয়ে গুরুতর আহত

কুলাউড়ায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সন্তানসহ স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে নবীন চন্দ্র মডেল স্কুলের সম্মুখে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ইউরো ফার্মার কুলাউড়া মার্কেটিং ম্যানেজার মো. নাসির (৫০), তাঁর স্ত্রী রে‌হেনা (৪০) ও শিশু কন্যা ঐশী (৫)। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

জানা যায়, মঙ্গলবার রাতে মো. নাসির স্ত্রী ও সন্তানসহ সিএনজি অটোরিকশাযোগে (মৌলভীবাজার থ ১১-৭৫০৬) মৌলভীবাজার থেকে কুলাউড়ায় আসছিলেন। এসময় তাদের বহনকারী অটোরিকশা নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় চৌমুহনী মোড়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৫৪৮৩) সাথে সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলা‌য়েত হো‌সেনসহ একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিকে পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস