সোমবার ৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: পদক্ষেপ কী জানতে চান হাইকোর্ট

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: পদক্ষেপ কী জানতে চান হাইকোর্ট
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রেলওয়ের রাস্তার ব্রিজ ও কালভার্ট মেরামতে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া কুলাউড়ার ওই দুর্ঘটনার তদন্ত করে তা রেলওয়ের মহাপরিচালককে আগামী ২৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। রুলে আরও জানতে চাওয়া হয়েছে, রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের রেললাইন, রেল ব্রিজ ও কালভার্ট অবিলম্বে মেরামত করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না।

একইসঙ্গে কিম্যান, ওয়েম্যান, গ্যাংম্যান ও পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরদের এক্ষেত্রে সেবা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব জোন), বিভাগীয় প্রধান (পূর্বজোন) এবং একই জোনের প্রধান প্রকৌশলীকে আগমী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিয়ে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত গত ২৩ জুন রাতে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর দুর্ঘটনায় পড়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি ট্রেন। এতে অন্তত পাঁচজন নিহত হন।

এ দুর্ঘটনার পর চরম ব্যথিত হয়ে গত ২৯ জুন জনস্বার্থে রিটটি করেন মৌলভীবাজারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ।

সৌজন্যে :: সময়ের আলো

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস