বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ঈদে যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ কে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১০৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ কে সম্মাননা স্মারক প্রদান

কুলাউড়া পৌরশহরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে মূক্ত স্কাউট গ্রুপ বিশেষ ভূমিকা পালন করায়  শাহঃ সৈয়দ রাশীদ আলী (রহ:) ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মান স্মারক প্রদান করা হয়।

গত (৫ জুলাই) শুক্রবার রাশীদ আলী ফাউন্ডেশন আয়োজনে কুলাউড়া রেলওয়ে রিক্রেয়েশন ক্লাব মাঠে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের অন্যতম উপদেষ্টা মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সংগঠক সাগর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহবায়ক অধ্যাপক ডা.রুকন উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পারুল মিয়া, রেলওয়ে শ্রমীকলীগ সাধারন সম্পাদক আব্দুর রহিম, মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা এইচ. ডি. রুবেল, সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা সুমন মিয়া, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম,সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিন বাবু, ব্যবসায়ী নুরু মিয়া, সংবাদকর্মী আশরাফুল ইসলাম জুয়েল আহমদ সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঈদ উল ফিতরে কুলাউড়া শহরে যানজট নিরসনে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের মেয়েদের ভুমিকার প্রশংসা করে প্রধান অতিথি আশ্বাস দিয়ে বলেন আগামীতে তোমাদের প্রতিটি ভালো কাজে আমার সহযোগীতা থাকবে।

অনুষ্টানে ফাউন্ডেশনের পক্ষ থেকে মুক্ত স্কাউট গ্রুপের সদস্য জান্নাতুল ফেরদৌস সাকি সহ আরো ৫ জন কে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস