বুধবার ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

৯ ডিসেম্বরের মধ্যে সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন

  |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৯ ডিসেম্বরের মধ্যে সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন

টুডে নিউজ ডেস্ক::

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন,সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সেই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।সৈয়দ সাজেদা চৌধুরীর আসনটি শূন্য হয়েছে গত ১১ সেপ্টেম্বর।এদিন থেকে পরবর্তী নব্বই দিন হিসেব করলে দাঁড়ায় ৯ ডিসেম্বর।অর্থাৎ এই সময়ের মধ্যেই নির্বাচন কমিশনকে উপ-নির্বাচনটি সম্পন্ন করতে হবে।

এরই মধ্যে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে-বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ-সদস্য ও একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ২৭ ভাদ্র ১৪২৯/১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করানো হয়।গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস